স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:৪৫ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে ভারত দলে দুঃসংবাদ

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

এশিয়া কাপের ঠিক আগে ভারতীয় ক্রিকেটে এলো দুঃসংবাদ। চোটের কারণে দুলীপ ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেলেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান। ফলে ইস্ট জোনের নেতৃত্ব থেকে শুরু করে ব্যাটিং লাইনআপে বড়সড় ধাক্কা খেল দল।

ইশান কিষান নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোট পান। সেই চোটের কারণে ইংল্যান্ড সিরিজের শেষ দিকে জাতীয় দলে ফিরতে পারেননি। এবার দুলীপ ট্রফিতেও দেখা যাবে না তাকে। এশিয়া কাপকে সামনে রেখে ভারতীয় দলের উইকেটকিপিং ডিপার্টমেন্ট নিয়ে শঙ্কা আরও বেড়ে গেল।

ইশানের অনুপস্থিতিতে ইস্ট জোন স্কোয়াডে ডাক পেয়েছেন মাত্র ২০ বছর বয়সী ওড়িশার উইকেটরক্ষক-ব্যাটার আশীর্বাদ স্বাইন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০২৪ সালে। মাত্র ১১ ম্যাচে ৬১৫ রান করেছেন এই তরুণ, যার ব্যাটিং গড় ৩০.৭৫ এবং এরই মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিল এ সুযোগ।

ইশান কিষাণ

অন্যদিকে ইস্ট জোনের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ ওপেনার অভিমন্যু ঈশ্বরন। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থেকেও সুযোগ না পাওয়া ২৯ বছর বয়সী এই ব্যাটার ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ৭,৮৫০ রান করেছেন, সঙ্গে রয়েছে ২৭টি শতক ও ৩১টি অর্ধশতক।

প্রথম ম্যাচেই ইস্ট জোনের প্রতিপক্ষ নর্থ জোন, ২৮ আগস্ট বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স গ্রাউন্ডে। জয়ী দল খেলবে দক্ষিণ জোনের বিপক্ষে সেমিফাইনালে।

ইস্ট জোনের স্কোয়াড (দুলীপ ট্রফি ২০২৫):

অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), আশীর্বাদ স্বাইন (উইকেটরক্ষক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিং, দিনিশ দাস, শ্রীদাম পল, শরনদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মানিশি, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই: মুখতার হোসেন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সমাল, সুদীপ কুমার ঘরামী, রাহুল সিং।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X