রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট

বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি প্রার্থী ইমি। ছবি : সংগৃহীত
বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি প্রার্থী ইমি। ছবি : সংগৃহীত

২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হন শেখ তাসনিম আফরোজ ইমি। এবার তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনের এই সময় ইমির একটি পুরনো মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চান তিনি।

এই প্রস্তাবটি সে সময় থেকেই সমালোচনার মুখে পড়ে। তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন। তবে ইমি নুরের সেই বিরোধিতার বিপরীতে শেখ হাসিনাকে আজীবন সদস্য করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

ফেসবুক পোস্টে ইমি বলেন, ১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করে আংশিক প্যানেল ঘোষণা করেন তারা। আগামীকাল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে।

ঘোষিত প্যানেলে জোটের পক্ষ থেকে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম নিয়েছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন ফরম নিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতার মনোনয়ন নিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এ সময় তিনি বলেন, মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X