কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময়ে খুনসুটি থেকেও বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী।

সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য কলহের সময় রক্তারক্তি কাণ্ড ঘটেছে। ভারতের নদিয়ার শান্তিপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্ত্রী।

পুলিশ জানিয়েছে, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ নিয়ে সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। এরপর তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

ছবির দাবি, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় রোববার রাতে তাকে মারধর করেন স্বামী। বাগ্‌বিতণ্ডার সময় স্বামী তার কান টেনে ছিঁড়ে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত স্বামী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X