বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

পটিয়া থানা। ছবি : সংগৃহীত
পটিয়া থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পরই আজগর আলী নামে এক আসামি স্ট্রোক করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আজগর আলী (৪০) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিকুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ফজল আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুনে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি ছিলেন আজগর। মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে বিচার কার্যক্রম শুরু করেন আদালত। পটিয়া আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি। আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই স্ট্রোক করেন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রায় ঘোষণার পর স্ট্রোক করেন আসামি আজগর আলী। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X