স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফিরতে দুই শর্ত বাবরের সামনে

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে নেই বাবর আজম। পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারকে দলে না রাখার সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে ক্রিকেটপাড়ায় উঠেছে নানা প্রশ্ন। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি কোচ মাইক হেসন জানালেন, দলে ফিরতে হলে বাবরকে পূরণ করতে হবে দুটি শর্ত।

প্রথমত, স্পিনের বিপক্ষে নিজের খেলা আরও উন্নত করতে হবে বাবরকে। দ্বিতীয়ত, ব্যাটিংয়ে সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে হবে। হেসনের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের মতো ক্লাসি ব্যাটসম্যানও এই দুই জায়গায় পিছিয়ে আছেন।

৩০ বছর বয়সী বাবর আজম গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেননি। এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় একদল সমর্থক ক্ষুব্ধ হলেও কোচ হেসনের ব্যাখ্যা স্পষ্ট—বর্তমানে যারা খেলছেন, তারা অসাধারণ পারফর্ম করছেন। বিশেষ করে ওপেনার সাহিবজাদা ফারহান, মাত্র ছয় ম্যাচে তিনবার হয়েছেন ম্যাচসেরা। ফলে নতুনদের প্রতি আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

হেসন বলেন, “বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে—বিশেষ করে স্পিন মোকাবিলা ও স্ট্রাইক রেট বাড়ানো। এত বড় মাপের ক্রিকেটারকে কখনোই সম্পূর্ণভাবে বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমান দলটা দুর্দান্ত খেলছে।”

টি-টোয়েন্টিতে বাবরের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১২৯, যা আন্তর্জাতিক মানদণ্ডে এখন কিছুটা কম বলে ধরা হচ্ছে। তাই তাকে পরামর্শ দেওয়া হয়েছে আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে। সেখানেই নিজেকে ঝালিয়ে নিয়ে দলে ফেরার সুযোগ তৈরি করতে হবে।

এদিকে, এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে, আর দুই দিন পর একই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবরবিহীন পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X