কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানীতে আজ কর্মসূচি
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক আর নগরের নানা প্রান্ত। সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিতে পারেন এক ক্লিকেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীতে সরকারি বেসরকারি বেশকিছু কর্মসূচি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

বিএনপির কর্মসূচি

বিএনপি আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিকেল ৩টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।

এছাড়া, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকাল ১১টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিনে, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

আজ বিকেল সাড়ে ৫টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে একটি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X