কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পুষ্টি ডেইরি ফার্ম বন্ধ ঘোষণা

পুষ্টি ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি। ছবি : সংগৃহীত
পুষ্টি ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি। ছবি : সংগৃহীত

পরিবেশ দূষণের দায়ে রাজধানীর অন্যতম মিষ্টি, বেকারি পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী পুষ্টি ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি কারাখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) পরিবেশ অধিদপ্তরে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানের উল্লিখিত কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং এর ক্ষতিপূরণ আদায়যোগ্য।

অফিস আদেশে বলা হয় ‘পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য এবং ১৩ মে কার্যালয়ে আপনার উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে আবাসিক এলাকায় প্রতিষ্ঠান স্থাপন ও তার কার্যক্রম পরিচালনার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা-৭ এর আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে Environmental Damage Assessment করা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ১,০০,০০০/- (এক লাখ) টাকা মাত্র।’

অফিস আদেশে আরও বলা হয়, ‘পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণ বাবদ ধার্যকৃত ১,০০,০০০ (এক লাখ) টাকা বাংলাদেশ সরকারের অনুকূলে মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা বরাবর Demand Draft/Pay Order মূলে জমাদান এবং ১৩ মে এ আদেশ প্রাপ্তির পর থেকে ওই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে পরিবেশ অধিদপ্ত সূত্রে জানায়, মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট আবাসিক এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানির ঢাকার ৫ জায়গায় মিষ্টি ও বেকারিজ পণ্যে বিক্রিয়ের আউটলেট রয়েছে। বছরে অর্ধ শত কোটি টাকার বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। যেখানে কর্মরত রয়েছে শতাধিক শ্রমিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X