কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিন রোড থেকে রিকশার গ্যারেজ উচ্ছেদ, যান চলাচলে ফিরেছে স্বাচ্ছন্দ্য

রাজধানীর গ্রিনরোডে রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে ট্রাফিকের তেজগাঁও বিভাগ। ছবি : কালবেলা
রাজধানীর গ্রিনরোডে রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে ট্রাফিকের তেজগাঁও বিভাগ। ছবি : কালবেলা

রাজধানীর পান্থপথ ও ফার্মগেটকে সংযোগ করেছে গ্রিনরোড। হাজারো মানুষের আনাগোনার সড়কটিতে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। রাস্তা দখলে রাখার জন্য বানানো হয়েছিল রিকশার গ্যারেজ। ফুটপাত দখল করে ছিল খাবারের হোটেল ও রিকশা মেরামতের দোকান। গত এক সপ্তাহ ধরে কাজ করে গ্রিনরোডের এই অংশটি দখলমুক্ত করেছে ট্রাফিকের তেজগাঁও বিভাগ।

এতেই পাল্টে গেছে চিত্র। যান চলাচলে ফিরেছে স্বাচ্ছন্দ্য। ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ কালবেলাকে বলেন, এই সড়কে প্রতিবন্ধকতার বিষয়গুলো আমাদের নজরে আসে। এই সড়কের পাশে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার রয়েছে। জনবহুল এই পথটিতে শতাধিক রিকশা রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো হতো। পাশাপাশি ফুটপাতে ছিল রিকশা মেরামতের দোকান, ভাতের হোটেলসহ অন্যান্য অবৈধ স্থাপনা। আমরা এগুলো সড়ানোর উদ্যোগ নিই। শুরুতে সতর্ক করা হয়। কিন্তু তারা কর্ণপাত না করায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা উচ্ছেদ অভিযান শুরু করি।

তিনি বলেন, টানা এক সপ্তাহ ধরে ব্যবস্থা গ্রহণ করায় এখন তা দখলমুক্ত হয়েছে। আগের থেকে অনেক স্বাচ্ছন্দ্যে যান চলাচল করতে পারছে। ফুটপাত দখলমুক্ত হওয়া পথচারীরাও কোনো বাধা ছাড়া ফুটপাত ধরে হাঁটতে পারছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X