কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার হাজার প্রতিষ্ঠাবার্ষিকী উইশ করতে চাই : জায়েদ খান

অভিনেতা জায়েদ খান। ছবি : কালবেলা
অভিনেতা জায়েদ খান। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার ১ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মতো হাজার প্রতিষ্ঠাবার্ষিকী উইশ করতে চাই।

জায়েদ খান বলেন, ‘কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে কালবেলা। মানুষের হাতে হাতে, মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে। কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কালবেলা আরও বস্তুনিষ্ট, সত্য এবং চলচ্চিত্র নির্ভর অনেক সংবাদ প্রচার করবে সেই প্রত্যাশা থাকবে। কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মতো হাজার প্রতিষ্ঠাবার্ষিকী উইশ করতে চাই। অনেক বছর অতিক্রম করুক কালবেলা। আমাদের সবার মাঝে সেই প্রত্যাশা থাকল। হ্যাপি বার্থ ডে কালবেলা এগেইন।’

কোভিড পরবর্তী দুনিয়ায় অর্থনৈতিক টানাপড়েন। বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদ পত্রিকা টিকে থাকার লড়াইয়ে। ডিজিটাল মিডিয়ার হাতছানি। এমন পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা।

অচলায়তন ভাঙার দীপ্ত শপথে আঁধার পেরিয়ে স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকার আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর- তা যেন ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা পত্রিকার প্রতিটি পাতাজুড়ে।

ছাপা পত্রিকার পাশাপাশি দেশে ডিজিটাল মিডিয়ায় সাড়া ফেলে দেয় কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া। নেট দুনিয়ায় পাঠক ও দর্শকের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে কালবেলা। সামাজিক মাধ্যমে মাত্র ৬ মাসে দেশের সব পত্রিকাকে পেছনে শীর্ষে কালবেলা।

পত্রিকার মাল্টিমিডিয়া তো বটেই অনেক টেলিভিশনকে পেছনে ফেলে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কালবেলা। প্রতিদিন প্রায় ৩ কোটি বার কালবেলার ভিডিও দেখছেন দর্শকরা। অনলাইনে কালবেলার খবর পড়ছে দৈনিক প্রায় ২০ লাখ পাঠক। প্রিন্ট ভার্সন প্রতিদিন পড়েন প্রায় ৪০ লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছেন প্রায় আড়াই কোটি পাঠক-দর্শক। মাসে প্রায় ১০০ কোটি পাঠক-দর্শকের ভালোবাসায় সিক্ত কালবেলা।

নিত্যনতুন সংবাদ এবং দারুণ উপস্থাপনায় ভিডিও সংবাদেও আছে নতুনত্ব। এসব অর্জনের পেছনে নিরলস কাজ করে চলেছে একঝাক তরুণ অদম্য সংবাদকর্মী।

প্রথম সংখ্যা থেকেই বাজিমাত করে আসছে দৈনিক কালবেলা। মাত্র ৩৬৫ দিনে বহু সংবাদের কারণে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পত্রিকাটি। মার্কিন নিষেধাজ্ঞার তথ্য থেকে শুরু করে বহু দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে কালবেলার অনুসন্ধানে। রিপোর্টার, সাব-এডিটর, এডিটর, কয়েকটি হাত ঘুরে একেকটি সংবাদ পরিণত হয় দেশ সেরা প্রতিবেদনে। তাই এই অল্প দিনের যাত্রায় কালবেলা পৌঁছে গেছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। মানুষের আস্থা এবং ভালোবাসায় প্রতিনিয়ত পত্রিকাটি লড়াই করছে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X