কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে কালবেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে কালবেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে কালবেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার ১ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশিদ, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন লিটন, আলী হোসেন, রবিউল ইসলাম, কামালুর রহমান সমর, মোস্তাফিজুর রহমান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

এ সময় বক্তারা কালবেলা পত্রিকা ও পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলাকুশলীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘আঁধার পেরিয়ে স্লোগানকে লালন করে এক বছর আগে নবযাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত ১ বছরে পত্রিকাটি সব পাঠকের চাহিদা পূরণ করে অব্যাহত প্রকাশনায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এই সময়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় পত্রিকাটি নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে। অল্প সময়ে সবমহলে সমাদৃত হয়েছে।’

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আগামীতেও একইভাবে প্রকাশনায় এগিয়ে চলবে কালবেলা। আর এগিয়ে রাখবে মা, মাটি ও মানুষকে।’

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি র‌্যালি শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পূর্তি উৎসব উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, কমলনগর প্রতিনিধি মো. শরীফ হোসেন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X