রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডাব পাড়তে গিয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে গেলেন যুবক, অতঃপর...

ডাব গাছের চূড়ায় ঘুমিয়ে থাকা যুবক ও তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
ডাব গাছের চূড়ায় ঘুমিয়ে থাকা যুবক ও তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাব পাড়তে গিয়ে একটি উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেনশাহ আলী (৩৫) নামে এক যুবক। তবে ডাব পাড়া শেষে নিচে নামার পরিবর্তে তিনি হঠাৎ গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনাটি ঘটে।

দীর্ঘ সময় পার হয়ে গেলেও ওই যুবক নিচে না নামায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয়রা। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেলে তাৎক্ষণিকভাবে রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সতর্ক ও ধৈর্যশীল প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপদে শাহেনশাহ আলীকে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন।

স্থানীয়দের ভাষ্যমতে, উদ্ধারকালে যুবকটির আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তবে এ বিষয়ে কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলাউদ্দীন কালবেলাকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। উদ্ধার শেষে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সময়মতো উদ্ধার তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাটি দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X