সীতাকুন্ড প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আস্থা অর্জন করেছে কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবেলার বর্ষপূর্তি পালিত। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবেলার বর্ষপূর্তি পালিত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘এগিয়ে রাখে কালবেলা’ স্লোগানে দৈনিক কালবেলার নবযাত্রার এক বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালবেলার সীতাকুন্ড প্রতিনিধি এস এম ইকবাল হোসাইনের সঞ্চালনায় ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর (কালের কণ্ঠ ও পূর্বকোণ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খুব অল্প সময়ে বস্তুনিষ্ঠা সংবাদ প্রচারের কারণেই কালবেলা আজ সাধারণ মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কালবেলা এগিয়ে যাবে আরো বহু দূর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, পৌর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার ও সম্পাদক বেলাল হোসেন, সিকোর প্রপার্টিস লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসেন, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, বিএন্ডএফ কর্পোরেটের নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি ফোরকান আবু, সীতাকুণ্ড প্রেসক্লাব সহসভাপতি ও আমার সংবাদ প্রতিনিধি জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সুপ্রভাত প্রতিনিধি নাসির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ডেসটিনি প্রতিনিধি আবুল খায়ের, মুক্ত খবর প্রতিনিধি খাইরুল ইসলাম, ইনফো বাংলার প্রতিনিধি নির্দেশ বড়ুয়া, দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম রুবেল, ভোরের দর্পণ ও সি প্লাস প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, আলোকিত সকাল প্রতিনিধি সঞ্জয় চৌধুরী।

সবশেষে অতিথিরা কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X