চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৮:৫৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিপুল ভোটে চট্টগ্রাম-১০ আসনে নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু জয়ী

চট্টগ্রাম-১০ আসনে বিজয়ী নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু । ছবি : কালবেলা
চট্টগ্রাম-১০ আসনে বিজয়ী নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু । ছবি : কালবেলা

চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও পাঁচলাইশের একাংশ) উপনির্বাচনে ভোটে জিতে ৫ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম লাঙ্গল প্রতীক পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রোববার (৩০ জুুলাই) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

এর আগে সন্ধ্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়।

এতে সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৯ ভোট ও বেলুন প্রতীকে মো. আরমান আলী পেয়েছেন ৪৮৩ ভোট।

এ আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। যার মধ্যে ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩। যা মোট ভোটারের ১১ দশমিক ৭ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে বেসরকারিভানে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

এর আগে গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X