চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ ছাত্রশিবিরের বিরুদ্ধে

আহত ছাত্রদল কর্মীরা। ছবি : কালবেলা
আহত ছাত্রদল কর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদলের পাঁচ নেতাকর্মী। হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মীরা হলেন- সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম এবং আশরাফ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গিয়ে আশরাফের গতি রোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে বেলা ৩টায় মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা গিয়ে আবারও হামলা চালান। মারধরে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রশিবিরের নেতা পরিচয়ে কয়েকজন গিয়ে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে আমরা মুঠোফোনে অধ্যক্ষকে বিষয়টি জানাই। তিনি আমাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। আমরা লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে এক থেকে দেড়শজন আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে লাঠি সোটা ছিল।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি ঢাকাতে। শুনেছি ছাত্রদলের নেতাকর্মীরা দল বেধে প্রিন্সিপালকে হুমকি দিতে গিয়েছিলেন। পরে কলেজ থেকে বের হওয়ার পর গেটের বাইরে তাদের সঙ্গে দেবপাহাড়কেন্দ্রিক কারও ঝামেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X