চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে তলিয়ে গেল মেয়রের বাড়ি!

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হাঁটুপানি। ছবি : কালবেলা
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হাঁটুপানি। ছবি : কালবেলা

রাতভর বৃষ্টিতে কোমর সমান পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। এতে ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি নিচু সড়ক ও বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে। এমনকী নগরের বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও পানি ঢুকেছে।

চসিক প্রধান কার্যালয়ের পাশে টাইগারপাস সড়কে পাহাড় ধসের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ১০ নদীর পানি

শুক্রবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা।

এদিকে বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তি নগর, বগারবিল, মৌসুমী আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে।

জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরীর মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। ঝড়ের কারণে বাকলিয়ার কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

দেওয়ান বাজার এলাকার বাসিন্দা নুর উদ্দিন কালবেলাকে বলেন, ‘সকাল থেকে সড়কে পানি। বাসায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বন্ধ থাকায় সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে।’

চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, যেসব এলাকায় পানি জমে থাকার খবর পাওয়া যাচ্ছে, সেখানে চসিকের বিশেষ পরিচ্ছন্নতা টিম পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X