কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে রবিউল হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে রবিউল আলম হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া শুনানি ও সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্দোষ প্রমাণিত হওয়ায় দুজনকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

আরও পড়ুন: সাবেক ব্যাংক কর্মকর্তার ৫৪ বছর কারাদণ্ড, পৌনে ২ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপাপ্ত আসামিরা হলেন- মো. আলমগীর হোসেন ও আবু তাহের। আর খালাস পাওয়া দুজন হলেন- মোরশেদ আলম ও ইসমাইল হোসেন।

রায়ের সময় মো. আলমগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের হালিশহর থানার সবুজবাগ এলাকায় রবিউল আলম নামে এক যুবক নিখোঁজ হয়। হক সাহেবের গ্যারেজ থেকে নিখোঁজ হন রবিউল আলম। পরদিনই সকালে গ্যারেজে রবিউলের মরদেহ পড়ে আছে বলে পরিবারকে খবর দেন গ্যারেজ ম্যানেজার। সেখানে রবিউলকে হাত-পায়ে জখম ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০০৮ সালের ৯ জুন আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৯ সালের ৮ জুলাই চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X