রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৫ পরিবার

রাঙ্গুনিয়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বাসিন্দারা দলিল হাতে অতিথিবৃন্দের সঙ্গে। ছবি: কালবেলা
রাঙ্গুনিয়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বাসিন্দারা দলিল হাতে অতিথিবৃন্দের সঙ্গে। ছবি: কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আরও ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার সরফভাটা সিঙাপুর ও চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় নির্মিত এই পাকাঘরগুলো বুধবার (৯ আগস্ট) সকালে হস্তান্তর করা হয়।

এদিন কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাঙ্গুনিয়াসহ সারা দেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রান্তে উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ‘সারা দেশের কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে রাঙ্গুনিয়ায় ৩৮২ জনের একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ২৯৬টি পরিবার। উপজেলার পদুয়া ইউনিয়নে বাকি ৮৬টি ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে এগুলোও হস্তান্তর করা হবে।'

জানা গেছে- রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী ইউনিয়ন, রাজানগর, কোদালা, শিলক, সরফভাটা, পোমরাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের এসব ঘর দেওয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব ঘরে রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। দেওয়া হয়েছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগসহ বাসিন্দাদের জীবন-মান উন্নয়নে নানা সরকারি সুযোগ-সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X