সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

আশুলিয়ায় শিমুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
আশুলিয়ায় শিমুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বিকেএসপি কমিউনিটি সেন্টারে শিমুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের মানুষ আজ একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানই একমাত্র গ্রহণযোগ্য নেতৃত্ব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা। এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব।

বিএনপির এ প্রার্থী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করাই বিএনপির মূল লক্ষ্য।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে সালাউদ্দিন বাবু বলেন, ব্যক্তিস্বার্থ ভুলে দলের আদর্শকে ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ করলেই বিএনপি আবার জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X