চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী কালবেলার সুমন

আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী কালবেলার সুমন। ছবি : কালবেলা
আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী কালবেলার সুমন। ছবি : কালবেলা

রাশিয়ায় অনুষ্ঠিত অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার ১০ম বার্ষিকী সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন চীন, ইকুয়েডর, ফ্রান্স, ভারত, ইরান, ইতালি, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সিরিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যসহ ৩৬টি দেশের ৫৫৭ জন প্রতিযোগী। তাদের পাঠানো দুই হাজারেরও বেশি ছবি পর্যালোচনা করে ১০টি দেশের ৩২ জন তরুণ আলোকচিত্রশিল্পীর কাজ নির্বাচিত হয়েছে।

বিজয়ীদের মধ্যে আছেন বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, মিয়ানমার, রাশিয়া, স্পেন, সিরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যের ফটোগ্রাফাররা। এদের মধ্যে প্রতিযোগিতায় খেলাধুলা ক্যাটাগরিতে প্রথম ও মাই প্ল্যানেট ক্যাটাগরিতে অনারেবল মেনশন হয়েছেন বাংলাদেশ থেকে চট্টগ্রামের ছেলে মোহাম্মদ সুমন। তিনি দৈনিক কালবেলা পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো অফিসে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

রাশিয়া থেকে প্রতিযোগিতার প্রথম পুরস্কার দৈনিক কালবেলা, চট্টগ্রাম ব্যুরো অফিসে এসে পৌঁছেছে।

জানা যায়, ইউনেস্কোর জন্য রাশিয়ান ফেডারেশন কমিশনের পৃষ্ঠপোষকতায় রাশিয়া সেগোদনিয়া দ্বারা আয়োজিত অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুণ ফটোগ্রাফারদের সমর্থন করা এবং আজকের ফটো সাংবাদিকতার চ্যালেঞ্জগুলোর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা। এটি তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। প্রতিযোগিতাটি তরুণ ফটো সাংবাদিকদের তাদের উদ্বেগ প্রকাশ করার সুযোগ দেয়। প্রতিযোগিতার মূল থিমগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মানবিক চ্যালেঞ্জ, জাতীয় পরিচয়, সামাজিক সমতা এবং পরিবেশ।

রাশিয়ার রাজধানী মস্কোতে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে এই কনটেস্টের ঘোষণা দেয় আন্দ্রেই স্টেনিন ফটো কনটেস্ট অর্গানাইজিং কমিটি। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২৪ মার্চ ২০২৪ তারিখের মধ্যে ছবি পাঠাতে অনুরোধ জানানো হয়।

প্রথম পুরস্কার হাতে পেয়ে মোহাম্মদ সুমন বলেন, আন্তর্জাতিক আন্দ্রেই স্টেনিন প্রেস ফটো কনটেস্ট ২০২৪ এর ১০তম প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি আনন্দিত। আমার কলিগ, বন্ধুমহলও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি কৃতজ্ঞতা। এ কাজে উৎসাহ ও সাহস প্রদানকারী আমার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।

কালবেলার চট্টগ্রাম ব্যুরো ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, মোহাম্মদ সুমনের এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক কাতারে দৈনিক কালবেলা পত্রিকার নাম প্রকাশ পেল। যা আমার ও কালবেলা পরিবারের গর্ব। আমি মোহাম্মদ সুমনের উত্তরোত্তর কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X