বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও কাটা পড়ল চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ওয়াসা কার্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন আবারও কাটা পড়েছে। এ কারণে নগরীর বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (৯ মার্চ) এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামত করা হচ্ছে বলেও জানায় ওয়াসা।

ওয়াসা সূত্রে জানা যায়, শনিবার রাতে নগরীর সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য নগরের আগ্রাবাদসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে ওয়াসার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবি বাস্তবায়নে ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালীন ঠিকাদার কর্তৃক নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেড ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারিপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামতের জন্য চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়াসার একজন নির্বাহী প্রকৌশলী কালবেলাকে বলেন, শনিবার রাতে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি প্রকল্পের কাজ চলাকালে আমাদের সঞ্চালন লাইন কাটা পড়ে। আমরা সংস্কার কাজ শুরু করেছি।

মেরামত করতে কী পরিমাণ সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো খোঁড়াখুঁড়িতে আছি। সমস্যা বুঝে বলা যাবে কী পরিমাণ সময় লাগবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন প্রকল্পের কাজ চলাকালীন নগরের অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেসময়ও নগরবাসীকে টানা প্রায় এক সপ্তাহ পানির ভোগান্তি পোহাতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X