চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পানির দাবিতে ওয়াসা ভবন ঘেরাও

চট্টগ্রামে পানি সংকট নিরসনের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। ছবি : কালবেলা
চট্টগ্রামে পানি সংকট নিরসনের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। ছবি : কালবেলা

চট্টগ্রামে পানি সংকট নিরসনের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি ওয়াসার হয়রানি বন্ধের দাবি জানান।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওয়াসা কার্যালয়ের সামনে ধনিয়ালাপাড়া, দেওয়ান হাট, সুপারিওয়ালাপাড়া, পানওয়ালাপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। পরে তারা একটি স্মারকলিপি প্রদান করেন।

ওয়াসা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া নগরবাসী জানান, ওয়াসার পানি সবসময়ই সংকট থাকে। অন্য সময় কোনোমতে মানা গেলেও রমজান মাসে তা অসহনীয় হয়ে উঠেছে। ওয়াসার পানির অভাবে আমাদের জীবন দিন দিন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখানে দুর্ভোগের আরেক নাম ওয়াসার পানি। আমরা এ থেকে মুক্তি চাই।

ওয়াসা সূত্রে জানা যায়, শনিবার (০৮ মার্চ) রাতে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে নগরীর সাগরিকা এলাকায় চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফুটো হয়ে যায়। এতে করে অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত এ সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারিপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজিপাড়া, শান্তিবাগ, মুহুরিপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা বলেন, সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশকিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হয়। আমাদের দুর্ভাগ্য রোজার চারদিন আগে একবার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও বড় ধরনের ক্ষতি।

তিনি বলেন, মেরামত করতে প্রায় সাত থেকে আটদিন লেগেছে। এখন আরও একবার ক্ষতিগ্রস্ত হলো। আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যে লাইনটি মেরামত শেষে চালু করতে পারবো। এরপর পানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X