চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:৪৫ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

ছাত্রলীগ নেতা মো. আল ইমরান ইফতি। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা মো. আল ইমরান ইফতি। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওয়াসা ও জিইসি মোড়ের মধ্যবর্তী অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরঘাট পূর্ণ মাদারবাড়ি দারোগারহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে মো. আল ইমরান ইফতি (২৩) ও তার বান্ধবী কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।

নিহত ইমরান সরকারি সিটি কলেজ ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তার বান্ধবী নাহিদা ওই একই কলেজের শিক্ষার্থী। এরা বাইকার গ্রুপেরও সদস্য ছিলেন।

জানা গেছে, তারা দুজন রাতে মোটরসাইকেল করে আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে আগের থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আঘাত পায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যবর্তীস্থানে ট্রাকে মোটরসাইকেলে ধাক্কা লাগায় দুজন আহত হন। তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে আনলে পরীক্ষা নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X