চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রদল-ছাত্রশিবিরের হাতাহাতি

ভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক। ছবি : কালবেলা
ভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কলেজে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রশিবিরের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা হেল্পডেস্কে শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। যদিও অভিযোগটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি কালবেলাকে বলেন, জাতীয় বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের ভাইয়েরা ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের বসার জন্য হেল্প ডেস্ক বসিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা তাদেরকে বলি- এটা তো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি। আপনাদের কর্মসূচি আপনারা পালন করেন। তখন তারা বাধা দেয়। একপর্যায়ে তারা তেড়ে গিয়ে আমাদের চারজন ভাইকে মারে।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীর সমাগম হয়। গেটের বাইরে একটি হেল্পডেস্কে মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সঙ্গে সমস্যা হয়। তখন কলেজের ভেতর থেকে একজন বলতে থাকে— ‘ছাত্রদল ধর, মার’। এরপর সামান্য ধাক্কাধাক্কি হয়। আমরা কলেজ অধ্যক্ষ বরাবর অভিযোগ জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ডবলমু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, পুলিশ ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এ সময় তারা কোনো কিছু দেখতে পায়নি। আর এ ঘটনায় কেউ কোনো অভিযোগও দায়ের করেনি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X