পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পটিয়া থানা। ছবি : সংগৃহীত
পটিয়া থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ জন আহত হয়েছে বলে দাবি উভয়পক্ষের।

মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার মাঠে এ ঘটনা ঘটে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারী পক্ষের সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করলে ঘটনার সূত্রপাত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। আমাদের কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় এনে মব সৃষ্টি করে মারধর করা শুরু করে। তাদের মধ্য থেকে একদল থানার দেয়াল অতিক্রম করে মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে তিন-চারজন পুলিশ সদস্য আহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X