কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্য ‍‘আপত্তিকর’ স্ট্যাটাস দেন। এর প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে তারা বিক্ষোভ করেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে যাবেন না।

ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় সড়কের উভয় পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডিতে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট করেছেন। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। গ্রেপ্তার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

তিনি বলেন, এই জুলাইয়ে গত বছর কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। সেই আওয়ামী লীগের দোসর হয়ে পুলিশ এই জুলাইয়ে আবার জুলাই নিয়ে আপত্তিকর কথা লিখেছে। পুলিশ এখনো সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

এদিকে এদিন রাত ১০টার দিকে জেলা পুলিশ ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিকে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

‘ইতিমধ্যেই কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ পুলিশের সব ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্তে কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে রাত ১০টার দিকে ফারজুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেন, সকাল থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১০

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১১

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১২

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৩

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৫

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৬

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৭

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৮

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

২০
X