চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লড়াইয়ের সামনে বাধা এলে ভেঙে চুরমার করে দিতে হবে : নোমান

চট্টগ্রাম নগরের কাজীর দেউরির সমাদর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের কাজীর দেউরির সমাদর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি দীর্ঘদিন জাতীয় রাষ্ট্রের জন্য লড়াই করছে। এই লড়াইয়ের সামনে যে বাধা থাকবে তা ভেঙে চুরমার করে দিতে হবে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরির সমাদর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য হলো জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ সৃষ্টি করা। জাতীয় রাষ্ট্র যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের যে লড়াই, সেটি শেষ হবে না। জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে।’

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। সদস্যসচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X