চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কমোডে ফ্ল্যাশ করে স্ত্রীর লাশ গুমের চেষ্টা, স্বামী গ্রেপ্তার

বায়েজিদ থানা। ছবি : সংগৃহীত
বায়েজিদ থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ রৌফাবাদ এলাকায় স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ জুলাই) তাকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন ওসি মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামের সুন্দর আলীর ছেলে। এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, ৯ জুলাই রাতে চট্টগ্রাম নগরের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন সুমন। হত্যার পর লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রাখেন। কিছু অংশ বাথরুমের কমোডে ফ্ল্যাশ করে দেওয়ার চেষ্টা করেন।

র‍্যাব আরও জানায়, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে যান। গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপভ্যান চালাতে শুরু করেন। তবে দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি। ঘটনার দিন রাতে ৬-৭ জন অচেনা যুবক তাদের বাসায় আসে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে।

মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ আবিদ হোসেন বলেন, গ্রেপ্তারের পর সুমন আমাদের জিজ্ঞাসাবাদে তিন ধরনের বর্ণনা দিয়েছেন। প্রথমে বলেছেন, ফাতেমা ফাঁসি নিয়েছিলেন। এরপর তিনি কাটাছেঁড়া করেন। পরে বলেছেন, ঘুমের ওষুধ খেয়ে মারা গেছেন। আবার বলছেন, তিনিই কাটাছেঁড়া করেছেন।

তিনি আরও বলেন, মূল রহস্য উদ্ঘাটনে আমরা আবার ঘটনাস্থলে যাব। যতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছি সেগুলো পর্যবেক্ষণ করা হবে।

বাসায় অচেনা একদল যুবকের আসার বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, যুবকদের যাওয়া-আসার কথা সুমনও বলেছেন। আমরা সব বিষয়ে তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X