চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মহিউদ্দিন খুনের ‘মাস্টারমাইন্ড’ সোবহান গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আব্দুস সোবাহান। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. আব্দুস সোবাহান। ছবি : কালবেলা

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তত্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন খুনের মাস্টারমাইন্ড মো. আব্দুস সোবাহান (৩৬) নামে ১৮টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

আব্দুস সোবাহান তত্তারপুল নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, মহিউদ্দিন হত্যার ঘটনায় এর আগে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে গত ১ আগস্ট মো. আসিবুল হক আসিফকে এবং ৩ আগস্ট মো. সুমনকে গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সুবহানের পরিকল্পনা ও নির্দেশে মহিউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন দুজনই।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে তত্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সোবাহানকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড ছিলেন। তার বিরুদ্ধে শাহেদ হত্যা মামলা, অস্ত্র মামলাসহ ১৮টি মাদক মামলা আদালতে বিচারাধীন।’

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুস সোবাহান মহিউদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। মাদক কারবারে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে।

গত ২৫ জুলাই বাকলিয়া থানাধীন পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী রুকসানা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X