মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির বাদুড় মাছ 

ধরা পড়েছে বিরল প্রজাতির বাদুড় মাছ। ছবি : কালবেলা
ধরা পড়েছে বিরল প্রজাতির বাদুড় মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বাদুড় মাছ। সচরাচর এ মাছটি দেখা যায় না।

বাদুড়ের মতো দেখতে হলেও এই মাছের প্রকৃত নাম লম্বা লেজী পাপড়ি। আর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা। স্থানীয়দের কাছে এ কলা বাদুড় মাছ নামেও পরিচিত।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাছটি মহিপুরের একটি মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী কিনে ঢাকায় চালান করেন। এ সময় মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায় মৎস্য আড়তে।

এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, মাছটির ওজন ২০ কেজি। এটির দৈর্ঘ্য ও প্রস্থ ১ ফুট করে। তবে এই মাছটির লেজ প্রায় ২ ফুট লম্বা। এলাকায় এ মাছের তেমন চাহিদা নেই।

এক জেলে জানান, ৫ দিন আগে ইলিশ শিকারের জন্য সাগরে যাই। ভালো পরিমাণে ইলিশের পাশাপাশি একটি বাদুড় মাছও পেয়েছি। তবে আবহাওয়া খারাপ হওয়ায় গতকাল রাতে ঘাটে চলে আসি। সকালে মাছটি বিক্রির জন্য মহিপুরের একটি আড়তে নিয়ে আসি। মাছটির ওজন ২০ কেজি হলেও তেমন দাম পাইনি। ২৫০ টাকা কেজি দরে মাছটি ৫ হাজার টাকায় বিক্রি করেছি।

বাদুড় মাছ ক্রেতা সরোয়ার জানান, সাধারণত এই মাছগুলো আড়তে দেখা যায় না। এ কারণে তেমন চাহিদা নেই। মাছটি দুপুরের দিকে কিনেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে জানান, এই মাছটি শাপলাপাতা মাছের একটি প্রজাতি। এটি সচরাচর পাওয়া যায় না। মাছটি ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ মাছ ধরার বিষয়ে আমরা বেশ কয়েকবার জেলেদের সচেতন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X