চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার ক্ষতিপূরণ দিল বিআরটিএ

কোটি টাকার ক্ষতিপূরণ দিল বিআরটিএ

চট্টগ্রাম নগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ১ কোটি ৮ লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রামের নতুনপাড়ার বিআরটিএ কার্যালয়ে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট মতবিনিময় সভা শেষে ক্ষতিপূরণের এসব চেক প্রদান করা হয়।

এ সময় দুর্ঘটনায় আহত ৫ জনকে ক্ষতিপূরণ বাবদ ১৩ লাখ টাকার চেক এবং নিহত ১৯ জনের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে ৯৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপি ট্রাফিক ডিভিশনের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নেছার উদ্দিন আহমেদ, বিআরটিএর পরিচালক (প্রশাসন) কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপ-পরিচালক (প্রশাসন) মাসুম বিল্লাহ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ।

এ ছাড়া সভায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন কার্যালয়গুলোর কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং প্রেস ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। তা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X