চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১২ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর)। বিকেল আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ মে চট্টগ্রামের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠিত হয় পাঁচ সদস্যের এডহক কমিটি। কমিটির আহ্বায়ক হন মোহাম্মদ আসলাম চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এম এ হালিম ও কামরুল হাসান হারুন।

পরে এডহক কমিটি গঠনতন্ত্র অনুসারে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনীর আয়োজনের উদ্যোগ নিলেও জুলাই বিপ্লবের প্রতি সংহতি প্রকাশ, ভারী বর্ষণ ও রাষ্ট্রীয় পরিস্থিতি অনুকূলে না থাকায় একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ ১২ সেপ্টেম্বর পুনর্মিলনীর তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

এডহক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করতে মোহাম্মদ একরামুল করিমকে আহ্বায়ক ও কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে বিভিন্ন উপকমিটি কাজ করেছে। ইতোমধ্যে পুনর্মিলনী আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনে সকল শহীদ ও বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে প্রশাসন ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশনসহ স্থানীয় সেবামূলক সংস্থাগুলো সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানান অ্যালামনাই নেতারা।

সংবাদ সম্মেলনে অ্যালামনাই নেতারা আশা প্রকাশ করেন, এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এখনও যারা অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একরামুল করিম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, এমডি ফখরুল ইসলাম, দাউদ আব্দুল্লাহ হারুন, ইফতেখার হোসেন মহসিন, আমজাদ হোসেন চৌধুরী, শিমুল নজরুল, সোহরাব হোসেন সোহেল, মো. গিয়াসউদ্দিন, অধ্যাপক আজম খান, কামরুল মেহেদী, আবু সাঈদ, শাহেদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X