রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি

পাহাড়িয়া পরিবারগুলোর পাশে
পাহাড়িয়া পরিবারগুলোর পাশে

রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লার পাহাড়িয়া পরিবারগুলো এখনো দিন-রাত উচ্ছেদ আতঙ্কে রয়েছে। চোখে-মুখে তাদের ঠিকানা হারানোর ভয়। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এ ভূমিতেই তাদের জন্ম, বেড়ে ওঠা আর প্রজন্মের পর প্রজন্মের বসতি।

অথচ প্রভাবশালী মহলের দাবিতে সেই স্বপ্নের বাড়িঘর ভেঙে যাওয়ার শঙ্কায় তারা। এ কঠিন সময়ে ঢাকার কিছু সাংবাদিক ও অধিকারকর্মী ছুটে আসেন তাদের পাশে দাঁড়াতে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তারা পাহাড়িয়া পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, আপনারা একা নন, সারা দেশ আপনাদের পাশে আছে। এখানে থাকার অধিকার আপনাদের আছে, কারণ এ ভূমিতেই আপনারা জীবন গড়ে তুলেছেন।

এ সময় তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

মোল্লাপাড়ায় এদিন ছুটে আসেন চর্চা ডটকমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, ব্লাস্টের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মিনহাজুল কাদির ও গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব।

তাদের সঙ্গে ছিলেন ব্লাস্টের রাজশাহী সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম, সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রম ও আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক পলাশ কুমার মাহাতো। তারা পাহাড়িয়া সম্প্রদায়ের সর্দার বাবুল বিশ্বাসের কাছ থেকে পুরো ঘটনা শোনেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। যদিও জেলা প্রশাসকের সঙ্গে দেখা হয়নি।

নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ‘পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষগুলো এখানেই জন্ম নিয়েছে, এখানেই তাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আইনও বলে, যে পরিবার দীর্ঘদিন ধরে কোনো ভূমিতে বসবাস করে, সেই ভূমির ওপর তাদেরও অধিকার তৈরি হয়। অথচ হঠাৎ করে এক ব্যক্তি এসে দাবি করছেন, জমির মালিকানা! আমরা স্পষ্টভাবে বলছি— এ মানুষগুলো একা নয়, আমরা তাদের সঙ্গে আছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। সরকারের বহু কমিশনে উত্তরবঙ্গের আদিবাসীদের কোনো প্রতিনিধিত্ব নেই। দ্রুত ভূমি কমিশন না হলে বৈষম্য আরও বাড়বে।’

গত শুক্রবার পাহাড়িয়া পরিবারগুলোর বিদায়ের নামে খাসি কেটে ভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে, প্রশাসন তৎপর হয় এবং আয়োজনটি ভেস্তে যায়। এরপর থেকেই রাজশাহীর বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পাহাড়িয়াদের পক্ষে রাস্তায় নামেন। মানববন্ধন, বৃক্ষরোপণ কর্মসূচি আর প্রতিবাদে মুখর হয় রাজশাহী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X