চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চিটাগাং চেম্বার নির্বাচনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিসিসিআই লোগো। ছবি : সংগৃহীত
সিসিসিআই লোগো। ছবি : সংগৃহীত

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক পদের নির্বাচনে ৪টি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। এর মধ্যে প্রাথমিক যাচাইবাছাই শেষে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে চেম্বারের নোটিশ বোর্ডে দেওয়া প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব মোহাম্মদ তারেক বলেন, এবার সাধারণ শ্রেণিতে ৪৮টি, সহযোগী শ্রেণিতে ১৭টি এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপে ৩টি করে মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে টাউন অ্যাসোসিয়েশনে কেউ বৈধ হননি। সাধারণ শ্রেণিতে ২৪টি, সহযোগীতে ৯টি ও ট্রেড গ্রুপে ৩টি মনোনয়ন বৈধ হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ ২৪ প্রার্থী হলেন এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, মো. গোলাম সরওয়ার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতিখার, এমাদ এরশাদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, আহমেদ রশিদ আমু, মো. আরিফ হোসাইন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ শফিউল আলম, মো. রাশেদ আলী, রাকিবুল আলম, কাজী ইমরান এফ রহমান ও আহমেদ উল আলম চৌধুরী (রাসেল)।

এ ছাড়া অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে বৈধ ৯ প্রার্থী হলেন মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মো. শওকত আলী, সরওয়ার আলম খান, এসএম নুরুল হক, মোস্তাক আহমেদ চৌধুরী, মো. রফিকুল ইসলাম, এসএম কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব। আর ট্রেড গ্রুপে তিনটি পরিচালক পদে বৈধ তিন প্রার্থী হলেন মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আকতার পারভেজ ও এসএম শফিউল আলম।

চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম বলেছেন, বাদ যাওয়া প্রার্থীরা ঘাটতি পূরণ করে বা আপিলের মাধ্যমে সুযোগ নিতে পারবেন।

চেম্বার সূত্রে জানা যায়, মনোনয়ন যাচাইয়ে এ বছর প্রার্থীদের সাত ধরনের তথ্য ও সনদ জমা দিতে হয়, যার মধ্যে ছিল নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন।

৩৫ জন প্রার্থী বাদ পড়েছেন মূলত ভ্যাট রিটার্ন, পুলিশ ক্লিয়ারেন্স সনদ এবং সিআইবি প্রতিবেদন না থাকার কারণে। এর মধ্যে চারজনের সিআইবি প্রতিবেদন নেতিবাচক, আটজন ভ্যাট রিটার্ন জমা দেননি, আটজন পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ জমা দেননি। এ ছাড়া সিআইবি ও পুলিশ ক্লিয়ারেন্স একসঙ্গে নেই এমন তিনজন, আর পুলিশ ক্লিয়ারেন্স ও ভ্যাট রিটার্ন একসঙ্গে নেই এমন চারজন প্রার্থী বাদ পড়েছেন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে আগামী ৫ অক্টোবর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X