চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনীতি না ছাড়ায়’ কৃষক দল নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দল নেতা মুহাম্মদ আজিজুল হক। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দল নেতা মুহাম্মদ আজিজুল হক। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই হকিস্টিক দিয়ে পিটিয়ে মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামের এক বিএনপি নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তার দাবি, হামলাকারীরা তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল। তিনি জড়িত ব্যক্তিদের চেনেন।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মুহাম্মদ আজিজুল হক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্য সচিব। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সহসভাপতি পদেও রয়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ৪টি মোটরসাইকেলে সাত থেকে আটজন দুর্বৃত্ত আজিজুলকে হকিস্টিক দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে তার হাত-পা ভেঙে দিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। এর আগে সেদিন বিকেলেও ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।

আহত আজিজুল হক হাসপাতাল থেকে গণমাধ্যমকে জানান, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী। এ কারণে তার দলেরই অপর একটি পক্ষ তাকে হামলা করিয়েছে। হামলাকারীরা তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তিনি জড়িত ব্যক্তিদের চেনেন। এ ঘটনায় তিনি মামলা করবেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া কালবেলাকে বলেন, ঘটনা শুনেছি। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। তবে আহত ব্যক্তি থানায় কোনো অভিযোগ দেননি। তিনি বর্তমানে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X