চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বন্ধ ৮ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের বন্ধ ঘোষণা করা ৮টি শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ফিরে যান তারা।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকরা ইপিজেড এলাকায় তাদের কারখানাগুলোর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

কাজ বন্ধ রাখা প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স ২০০০।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া কালবেলাকে বলেন, প্যাসিফিকের বিভিন্ন কারখানা শনিবার সকাল থেকে বন্ধ ছিল। সাতশ-আটশ শ্রমিক এসে সকাল থেকে জড়ো হন। পরে পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে তারা চলে গেছেন। শ্রমিক বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার রাতে গ্রুপটির ৮টি কারখানা বন্ধ ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সোবহান কালবেলাকে বলেন, প্যাসিফিকের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা অনেকেই সেটি জানতেন না। তারা গতকাল সকালে কাজে যোগ দিতে আসেন। তারা কারখানা খুলে দেওয়ার দাবি জানান। পরে শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা চলে গেছেন।

গত ৯ অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক গ্রুপের কিছু শ্রমিক-কর্মচারী পুলিশের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ করেন। ১৪ অক্টোবরও কয়েকটি কারখানায় বিক্ষোভ হয়। পরে ১৫ অক্টোবর সব কারখানায় বিক্ষোভ হয়। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বৃহস্পতিবারও সব কারখানায় বিক্ষোভ হয়। এদিন কর্মকর্তাদের মারধর করার অভিযোগ ওঠে।

কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, কিছু শ্রমিক ১৪ অক্টোবর কাজ বন্ধ করে বেআইনিভাবে কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং ১৫ ও ১৬ অক্টোবরও বিক্ষোভ অব্যাহত রাখেন। একপর্যায়ে শ্রমিকরা নিজেদের মধ্যে মারামারি, কারখানা ভাঙচুর এবং কর্মকর্তা ও কর্মচারীদের আঘাত করেন। কারখানার শ্রমিকদের এ ধরনের আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী বেআইনি। এ পরিস্থিতিতে এবং শ্রমিকদের বাধার কারণে কারখানা চালু রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে এক পক্ষ কর্মবিরতি পালন করছিল। তবে আরেক পক্ষ কাজে যোগদান করার জন্য প্রস্তুত ছিল। কর্মবিরতিতে যাওয়া শ্রমিকরা তাদের বাধা দেন। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয়, কাজের পরিবেশ না থাকলে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হবে। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X