চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এক দিনের ব্যবধানে চট্টগ্রাম নগরীতে আবারও গুলি, আহত রিকশাচালক

চমেক হাসপাতাল। ইনসেটে গুলিবিদ্ধ অটোরিকশাচালক মো. ইদ্রিস আলী। ছবি : কালবেলা
চমেক হাসপাতাল। ইনসেটে গুলিবিদ্ধ অটোরিকশাচালক মো. ইদ্রিস আলী। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে এক দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার গুলিবিদ্ধ হয়েছেন একজন অটোরিকশাচালক। হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ও আহতের দাবি, অন্য কারও উদ্দেশে ছোড়া গুলিতে আহত হয়েছেন তিনি। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টায় কুয়াইশ চালিতাতলী এলাকায় গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক মো. ইদ্রিস আলী (৩৭)।

ইদ্রিস আলী চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুর উল্লাহ আশেক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনা যে সময়ে বলা হচ্ছে, সে সময় আমরা আশপাশেই ছিলাম। তবে এমন কোনো ঘটনার বিষয়ে এখনো কারও কাছ থেকে কোনো প্রকার অভিযোগ বা বক্তব্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বুধবার চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় একই এলাকায় গুলি চালানো হয়। এ ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত এবং বিএনপি প্রার্থী পায়ে গুলিবিদ্ধ হন। পরদিনই ফের সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়রা আতঙ্কগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X