চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপিদের জন্য আমদানিকৃত ৩১ বিলাসবহুল গাড়ি সরকারের মালিকানায়

সাবেক সংসদ সদস্যদের জন্য আমদানিকৃত বিলাসবহুল গাড়ি। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্যদের জন্য আমদানিকৃত বিলাসবহুল গাড়ি। ছবি : কালবেলা

সাবেক সংসদ সদস্যদের জন্য আমদানিকৃত ৩১টি বিলাসবহুল গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে বুধবার (১২ নভেম্বর) একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের পর তৎকালীন সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এই গাড়িগুলো আমদানি করেছিলেন। তবে সরকারের পরিবর্তন ও গত বছরের ৬ আগস্ট সংসদ বিলুপ্ত হওয়ার পর এনবিআর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। ফলে সাবেক সংসদ সদস্যরা গাড়িগুলো বন্দর থেকে আর ছাড় করেননি।

জানা যায়, গাড়িগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে ব্যবহারের জন্য হস্তান্তর করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুসন্ধানে দেখা যায়, বিলুপ্ত সংসদ সদস্যদের এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয় বলে গত বছরের ৮ ডিসেম্বর এনবিআর জানায়। ফলে আমদানিকারকদের স্বাভাবিক হারে শুল্ক ও কর পরিশোধ করতে হতো।

এনবিআরের বিশেষ আদেশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে সংশ্লিষ্ট আমদানিকারকরা শুল্ক-কর পরিশোধ করে আইনানুগভাবে গাড়িগুলো খালাস করতে চাইলে কাস্টমস হাউস, চট্টগ্রাম তা বিবেচনা করতে পারবে। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর গাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষকে ফেরত দেবে।

কাস্টমসের হিসাবে, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত এসব ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক ও করের পরিমাণ ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। এর মধ্যে একক প্রতি সর্বোচ্চ শুল্ক ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা নির্ধারিত হয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারকরা শুল্ক-কর পরিশোধ না করায় কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। কিন্তু নিলামে কাঙ্ক্ষিত দর না ওঠায় কোনো গাড়ি বিক্রি হয়নি। শেষ পর্যন্ত গাড়িগুলো সরকারের মালিকানায় যাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X