শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসার দল বিএনপি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী গণসংযোগে গিয়ে ভালোবাসায় সিক্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী গণসংযোগে গিয়ে ভালোবাসায় সিক্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপিকে মানুষের ভালোবাসার দল বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বুধবার (১২ নভেম্বর) নির্বাচনী গণসংযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যে দল মানুষকে ভালোবাসতে শেখায়। তিনি কখনো মানুষের ভেদাভেদ দেখতেন না, সব শ্রেণি-পেশার মানুষকে তিনি একটি বন্ধনে নিয়ে এসেছেন। আর এই বন্ধনটিকে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও সুরক্ষিত করব। আগামী দিনে একটি শান্তিময় দেশ গড়ে তুলব।

অপু আরও বলেন, আমরা কোনো প্রতিশ্রুতি দেব না, কাজ করব। আমরা উন্নয়নমূলক কাজ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করব যে, আমরা জনগণকে ভালোবাসি।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, জেলা যুবদলের সাবেক সভাপতি স্বপন মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন ও সদস্য আসলাম মাঝিসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X