টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

জিএমপি’র নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। ছবি : কালবেলা
জিএমপি’র নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। ছবি : কালবেলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাইল হাওলাদার। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে জিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) তিনি জিএমপি সদর দপ্তরে যোগদান করলে ফুল দিয়ে নবাগত কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান।

দায়িত্ব গ্রহণের পর জিএমপির একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল নবনিযুক্ত কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি জিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অফিসিয়াল মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিশনার ইসরাইল হাওলাদার জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X