চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের এক কলেজছাত্রীকে অপহরণের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাবেক পরিদর্শক (বরখাস্ত) মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

একই আদেশে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মিজানুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি কালবেলাকে বলেন, উভয়দণ্ড এক সঙ্গে চলবে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান নগরের পাঁচলাইশ থানায় কর্মরত ছিলেন। আর ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়িত্বরত ছিলেন।এক মামায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছুটিতে চট্টগ্রাম এসে ঘটনাটি ঘটান তিনি। পরে মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রাম নগরের বেসরকারি একটি কলেজের ছাত্রী তার এক ছেলেবন্ধুকে নিয়ে ফয়েসলেকে বেড়াতে যায়। এসময় পুলিশ পরিদর্শক মিজানুর রহমান দুজনকে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার আল আকাবা হোটেলে নিয়ে আসেন। রাতে দুজনকে দুই কক্ষে আটকে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন মিজানুর। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় ওই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চলতি বছরের ৩০ এপ্রিল আসামি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারগারে পাঠান আদালত। এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X