মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

বক্তব্য দেন মনির হায়দার। ছবি : কালবেলা
বক্তব্য দেন মনির হায়দার। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গণভোটকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে প্রচারিত লিফলেটে ‘হ্যা’ উল্লেখ থাকলেও এতে কিছুই যায় আসে না। কারণ ‘হ্যাঁ’ আপনি চাইলে ‘না’ তে ভোট দিতে পারবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এতে আপনার মত প্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে না। প্রকাশ্যেই আপনাদের যে কোনো মতামত জানাতে পারবেন।

মনির হায়দার বলেন, ৫৪ বছরের ইতিহাসে একবার মাত্র সংবিধান সংস্কার হয়েছে জাতীয় স্বার্থে। বাকি সবগুলো হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে যায়। এবং সেটার জন্যই সংবিধান সংস্কার ও গণভোট দেওয়া হয়েছিল। এর বাইরে সব সংশোধনী ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থেই করা হয়ছিল।

তিনি বলেন, বর্তমান সংশোধনী অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট আর একটি পার্লামেন্ট হবে, যারা নির্বাচিত হবে পিআর পদ্ধতি অনুযায়ী। কোনো দল যদি জাতীয় নির্বাচনে একটি আসন না পায় কিন্তু একটি নির্দিষ্ট পারসেন্টেজ পায়, তাহলে তার একজন সদস্য এখানে থাকবে। বাংলাদেশের অতীতের নির্বাচন বিবেচনা করলে দেখা যায়, ৪০ শতাংশের ওপর কেউই ভোট পায় না। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে ৫১ শতাংশ ভোট প্রয়োজন, তখন অন্য কারো সঙ্গে পরামর্শ করতেই হবে। এ কারণে উচ্চকক্ষ আর একজনের নিয়ন্ত্রণে থাকবে না।

তিনি বলেন, বিশেষ কিছু আইন পাস করার ক্ষেত্রে দুই পক্ষের অনুমতির পরেও গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করতে হবে। যেমন ভবিষ্যতে কেউ যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায়, তাহলে দুই কক্ষে অনুমতির পাশাপাশি গণভোটেও তা জিততে হবে।

রাষ্ট্রপতি সংস্কার প্রসঙ্গে মনির বলেন, রাষ্ট্রপতি সাধারণত দুটি কাজ করতে পারে- এক হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ এবং বিচারপতি নিয়োগ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কি আসলেই কাজগুলো করে থাকেন? বাস্তবে প্রধানমন্ত্রী যাকে চান তাকেই বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। তাই এখন থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে, যা আগে সংসদ সদস্যরা হাত তুলে নির্বাচন করত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X