চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পূজা উদযাপনে শঙ্কার কিছু দেখছেন না সিএমপি কমিশনার

পূজা উদযাপন প্রস্তুতি নিয়ে কথা বলছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। ছবি : কালবেলা
পূজা উদযাপন প্রস্তুতি নিয়ে কথা বলছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। ছবি : কালবেলা

আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। চট্টগ্রামে পূজা উদযাপনে কোনো আশঙ্কা নেই এবং পূজার আগেই নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের জে এম সেন হলে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, মণ্ডপগুলোতে ৪ স্তরের নিরাপত্তা বলয়, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। দেড় হাজারের অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পূজা মণ্ডপকেন্দ্রিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আমরা সম্প্রীতি কমিটি গঠন করেছি, যাতে সমন্বিত প্রয়াসে চারদিনের এ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে। এ ছাড়া প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে।

তিনি আরও বলেন, পূজায় নাশকতা নিয়ে আমরা কোনো শঙ্কিত বোধ করছি না। শঙ্কা করার মতো কিছু নেই। তবে বিভিন্ন সময় যেহেতু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এগুলো মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। সতর্ক থাকা ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার মধ্যে আমরা কোনো কার্পণ্য করিনি। এবার শুক্রবার ষষ্ঠীতে পড়েছে। গত শুক্রবারে ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ হয়েছে। এ শুক্রবারেও বিক্ষোভ হবে বলে আমরা ধারণা করছি। এতে আমাদের পূজার শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।

এসময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X