চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

২ বছরের ভাগ্নেকে বিক্রি করে দিল মামা

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে ইসমাইল নামের দুই বছর বয়সী এক শিশুকে পাচারের উদ্দেশে অপহরণের অভিযোগে মামাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে নগরের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলো- ভোলা জেলার মনপুরা থানার ৬নং ওয়ার্ডের আলী খির খাগোর বাড়ির মৃত মো. মোখলছুর রহমানের ছেলে মো. মুজিবুর রহমান প্রকাশ মজিদ (২২), তার স্ত্রী আরজু বেগম (২০) ও নরসিংদীর সদর থানার সিরাজ হাজী বাড়ির মৃত আব্দুল বাতেনের ছেলে মো. আবুল কালাম (৪৫)।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর অপহরণের শিকার ইসমাইলকে কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের ভুট্টু সওদাগরের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তার মামা মুজিব। পরে ইসমাইলের মা নুপুর আক্তার বৃষ্টি বিভিন্ন জায়গায় খুঁজেও সন্তানকে না পেয়ে গত ৩০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

কোতেয়ালী থানার ওসি জাহেদুল কবির কালবেলাকে বলেন, শনিবার শিশু ইসমাইল অপহরণ হয়। সোমবার সকালে নুপুর আক্তার বৃষ্টি থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকা হতে মুজিব ও আরজু বেগমকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে, শিশু ইসমাইলকে অপহরণের করে আবুল কালামের মধ্যস্থতায় নরসিংদী জেলার বগারগত এলাকার নিঃসন্তান দম্পতি ফারুকের কাছে এক লাখ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। পরে আবুল কালামকে গ্রেপ্তার করে নরসিংদী সদর উপজেলার জেলার বগারগত এলাকা থেকে শিশু ইসমাইলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মায়ের হাতে তুলে দেওয়া হয়।

ওসি আরও বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত অপহৃত শিশু ইসমাইলকে তার মায়ের জিম্মায় প্রদান করেন। পরে তিন আসামিকে জেলহাজতে পাঠান আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X