রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে

অপহরণের শিকার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি : কালবেলা
অপহরণের শিকার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫ মাস বয়সী শিশুকে অপহরণের পর বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিশুটিকে চন্দনাইশ থেকে উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুর বাড়ি বাঁশখালী উপজেলায়। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার ৪নং ওয়ার্ডের মুরদাবাদ এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। অপহরণকারী প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে মো. রিদুয়ান পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও চন্দনাইশ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) দুপুরে আসামি রিদুয়ান ওই শিশুকে বাবার কাছ থেকে কোলে করে বেড়াতে নেওয়ার ছলে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কল দিলে রিসিভ না করে বন্ধ করে দেন। পরে শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান জানা গেলে চন্দনাইশ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এসময় শিশুটির ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার কালবেলাকে জানান, গ্রেপ্তার তানজু শিশুটিকে এক লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেন বলে স্বীকার করেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে ও তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X