সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে লেগুনা খাদে পড়ে ১২ শিক্ষার্থী আহত

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলার ছোট দারোগারহাট এলাকায় অবস্থিত তাহের মঞ্জুর কলেজের শিক্ষার্থী। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার শেখনগরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ১২ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছুটি শেষে যাত্রীবাহী লেগুনা করে বাড়ি ফেরার পথে পৌরসভার শেখনগর এলাকা অতিক্রম করার সময় একটি মিনিবাস লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি খাদে পড়ে যায়। লেগুনার ভেতরে থাকা তাহের মঞ্জু কলেজের ১২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

তাহের মঞ্জু কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর কালবেলাকে বলেন, কলেজে ছুটি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরু উদ্দিন রাশেদ কালবেলাকে বলেন, দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে বাড়ি ফিরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১০

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১১

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১২

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৩

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৪

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৫

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৭

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৮

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৯

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

২০
X