মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল

আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। ছবি : সংগৃহীত
আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাইয়ের নির্বাচনী এলাকার প্রার্থী যাচাইবাছাইয়ে আটজন প্রার্থীর মধ্যে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাইবাছাইয়ের সময় কমিশন নির্ধারিত ১ শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং মাহফুজা জেরিন বলেন, ‘নির্বাচন কমিশন নির্ধারিত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ১ শতাংশ ভোটারদের মধ্যে তিন ভোটার বাংলাদেশে নেই। তারা একজন দেড় বছর, দুই বছর ও চার বছর ধরে প্রবাসে রয়েছে। এই অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।’

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেলসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে এই সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য প্রার্থীরা হলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর মো. ইউসুফ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল)-এর শেখ জুলফিকার বুলবুল, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আব্দুল মান্নান, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X