চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আর নেই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদ। ছবি : সংগৃহীত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর কাজী ছানোয়ার আহম্মেদ লাভলু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৫ জুলাই) বাদ জোহর চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এবং বাদ আসর জামেয়াতুল ফালাহ মসজিদে জানাজা শেষে চৈতণ্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে। ১০ ট্রাক অস্ত্র মামলার সরকারি কৌঁসুলি ছিলেন তিনি।

চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কামাল উদ্দিন আহম্মেদের হার্টে সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স ৭০-এর ওপরে হবে।

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীতীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। ২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্রের চোরাচালানের ঘটনায় দুই মামলায় চট্টগ্রামের একটি আদালতে রায় হয়৷

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরচালান মামলার রায়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনের ফাঁসির রায় দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান৷ ওই সময় চট্টগ্রামের পিপি ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদ। তিনি সরকারপক্ষের কৌঁসুলি হিসেবে মামলার দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার ইতিহাস

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১০

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১১

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১২

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৭

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

২০
X