মহেশখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মহেশখালীতে ভোটকেন্দ্রে টাকাসহ যুবক আটক, ৪ বছরের সাজা

১ লাখ টাকাসহ এনামুল হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত
১ লাখ টাকাসহ এনামুল হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে মহেশখালী উপজেলার বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নগদ ১ লাখ টাকাসহ এনামুল হক (২৮) নামে ১ যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট শোয়েব উদ্দিন খান বিচারিক আদালতে তাকে ৪ বছরের সাজা দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবুছ উদ্দিন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টায় বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ যুবক নগদ টাকাসহ ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করলে নগদ ১ লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে আটক করে আইনশৃংখলা বাহিনী। কেন্দ্রে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ধারায় ২ বছর করে ৪ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া তার কাছ থেকে নগদ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা বলেন, অবৈধ টাকা নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এনামুল হক নামে এক ব্যক্তিকে আটক করে ভাম্যমান আদালতে ২টি পৃথক ধারায় ৪ বছর সাজা এবং ২০ হাজার টাকা জরিমানা এবং তার থেকে জব্দ ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X