চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৫০০ অসহায় মানুষকে কম্বল দিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রামে কম্বল বিতরণ করে পুলিশ। ছবি : কালবেলা
চট্টগ্রামে কম্বল বিতরণ করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের দামপাড়ায় ৫০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কেডিএস গ্রুপের যৌথ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ বলেন, পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, কেডিএস গ্রুপের প্রটোকল হেড সুমন চৌধুরী এবং সিনিয়র ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন সুবির দাশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X