চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।

এ সময় চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহত এবং শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার করতে না পারায় জনমনে উদ্বেগের কথা তুলে ধরেন জামায়াত নেতা নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীতে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে দলটির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। এতে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন।

অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মতামত তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে জানিয়ে নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের, সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। এ ছাড়া সভায় নগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক এবং কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১০

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১১

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১২

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৩

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৪

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৫

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৭

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৮

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৯

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

২০
X